রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা চিকিৎসা বর্জ্যের ঝুঁকি: বিশ্ব ও বাংলাদেশ

চিকিৎসা বর্জ্যের ঝুঁকি: বিশ্ব ও বাংলাদেশ

অধ্যাপক আব্দুল হাই: বর্তমান বিশ্বে চিকিৎসা সেবাদাতাদের কাছে চিকিৎসা বর্জ্যের সৃষ্টি , সংগ্রহ ও অপসারণ একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। পরিবেশের উপর চিকিৎসা বর্জ্যের মারাত্মক প্রভাব রয়েছে। চিকিৎসা বর্জ্যের অব্যবস্থাপনা থেকে নানা ধরনের অসুখ সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে চিকিৎসা বর্জ্যের ক্রমাগত বৃদ্ধি এই ঝুঁকিকে আরো বাড়িয়ে দিচ্ছে। উচ্চ আয়ের দেশগুলোর চেয়ে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে সাধারণত চিকিৎসা বর্জ্যের পরিমাণ কম হয়ে থাকে (WHO,2004)। তবে নিয়ম মেনে বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা করতে পারলে ও সঠিক ব্যবস্থাপনা করতে পারলে চিকিৎসা বর্জ্যের পরিমাণ যেমন কমে যায় তেমনি ঝুঁকি ও অনেক হ্রাস পায়। উন্নয়নশীল দেশগুলোতে চিকিৎসা বর্জ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হয় না। একে সাধারণ গৃহস্থ আবর্জনার মত গণ্য করা হয় এবং গৃহস্থ আবর্জনার সঙ্গে যত্রতত্র ভাগাড়ে নিক্ষেপ করা হয়।

বাংলাদেশে নগরায়নের উচ্চহার, শিক্ষার নিম্নহার এবং সার্বিকভাবে পরিবেশ দূষণের উচ্চ হারের কারণে চিকিৎসা বর্জ্যের দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে । এই অবস্থাকে কঠিন করে তুলছে চিকিৎসা বর্জ্যের দুর্বল ব্যবস্থাপনা এবং ক্ষেত্রবিশেষে ব্যবস্থাহীনতা। ফলে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় , ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী পর্যন্ত নানা ধরনের কঠিন ব্যধিতে আক্রান্ত হচ্ছেন। আবার মাটি জল ও বাতাসেও দূষন ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে Covid-19 জনিত কারণে সংক্রমণ বৃদ্ধি পাওয়া, সংক্রমণ থেকে রক্ষা পেতে সার্জিক্যাল মাস্কের ব্যবহার বৃদ্ধি ও ব্যবহার শেষে যত্রতত্র মাস্কের নিক্ষেপন এবং ভ্যাকসিন প্রদান ও ব্যবহৃত নিডলের নিক্ষেপ চিকিৎসা বর্জ্যের ঝুঁকির বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে।

খুঁজুন