মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার সেমিফাইনালে স্বাগতিক চিলিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে।

এর আগে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়ে ৫-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করে। আর দ্বিতীয় সেমিফাইনাল থেকে ব্রাজিল ৪-৩ গোলে চিলিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল। সেলেসাওরা নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়।

আজ রোববার (১৩ আগস্ট) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।

খুঁজুন