রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা চিড়া খেলে হৃদ্‌রোগ-ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

চিড়া খেলে হৃদ্‌রোগ-ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

গরমকালে অনেকে ভাতের পরিবর্তে চিড়া খেতে পছন্দ করেন। চিড়া খুবই সহজপাচ্য খাবার। চিড়া শক্তি ও পুষ্টি, দুই-ই জোগায় শরীরে। চিড়া শরীর ঠান্ডা রাখতেও সমান ভাবে উপকারী। যারা দ্রুত ওজন কমাতে পছন্দ করেন তারা নিয়মিত চিড়া খেতে পারেন।

চিড়া ডায়েরিয়া, আলসারেটিভ কোলাইটিস-সহ পেটের বিভিন্ন সমস্যা থেকে শরীরকে সুস্থ রাখে। যাদের কিডনির সমস্যা আছে, তারাও নির্ভয়ে চিড়া খেতে পারেন। কারণ চিড়াতে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ খুবই কম।

চিড়া খাওয়ার যেমন অনেক উপকারিতা আছে, তেমন কিছু অপকারিতাও আছে।

নিয়মিত চিড়া খেলে শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। ভাল কোলেস্টেরলের মাত্রা হৃাস পেলে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় অনেক গুন। চিড়াতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে। তা ছাড়া চিড়াতে ‘ট্রাইগ্লিসারাইড’-এর ঘনত্ব অনেক বেশি। এসব কারণে নিয়মিত চিড়া খেলে বাড়তে পারে ডায়াবেটিসের সমস্যাও।

খুঁজুন