রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন চলচ্চিত্র জুরি বোর্ডে সুচরিতা ও নাঈম

চলচ্চিত্র জুরি বোর্ডে সুচরিতা ও নাঈম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর জুরি বোর্ডে যুক্ত হয়েছেন নতুন চারজন সদস্য। তাদের মধ্যে দুজন ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের দুই তারকা সুচরিতা ও নাঈম। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এ জুরি বোর্ড গঠন করা হয়েছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মূল্যায়ন ও পুরস্কারের জন্য নাম সুপারিশ করার জন্য। এর আগে ১৫ সেপ্টেম্বর গঠিত জুরি বোর্ডে এই চার নতুন সদস্যকে রবিবার অন্তর্ভুক্ত করা হয়।

জুরি বোর্ডের নতুন সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা।

এছাড়া বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সাংবাদিক ওয়াহিদ সুজন ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।

খুঁজুন