রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন

চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন

তিন বছর আগে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে শুরু হওয়া মহামারি শেষ হয়েছে, কিন্তু এখনও তেজ কমেনি করোনাভাইরাসের। সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাসটির আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল নতুন একটি ধরন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে।

নতুন শনাক্ত হওয়া এই ধরনটির নাম দেওয়া হয়েছে বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে এই ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

একই দিন পৃথক এক টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাসের যে ধরনটি আধিপত্য করছে সেটির নাম এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫। বিশ্বের প্রায় সব রোগীই এই ধরনটিতে আক্রান্ত।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ মাত্র ৩টি দেশে হাতে গোনা কয়েক জন রোগীর দেহে নতুন এই ধরনটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। প্রাথমিক গবেষণায় আমরা জানতে পেরেছি— এক্সবিবি ১ পয়েন্ট ৫ ভাইরাসটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির এবং মহামারির প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।

নতুন বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটির বর্তমান আধিপত্যশীল ধরনকে সরিয়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটিই এখনকার গবেষণার প্রধান বিষয়, রয়টার্সকে বলেন ড. লং।

ইতোমধ্যে এ সংক্রান্ত কিছু তথ্য জানা গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড হাচিনসন ক্যানসার সেন্টারে কর্মরত ভাইরাস গবেষক জেস ব্লুম। রয়টার্সকে ব্লুম বলেন, আমাদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।

খুঁজুন