রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি চৌদ্দগ্রামে জামায়াতের হামলায় ৬ পুলিশ আহত, গ্রেপ্তার ২০

চৌদ্দগ্রামে জামায়াতের হামলায় ৬ পুলিশ আহত, গ্রেপ্তার ২০

কু‌মিল্লা ব্যুরো ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নাশকতার গোপন বৈঠক থেকে পুলিশের উপর হামলা এক উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশ উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানসহ একই দলের ২০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়েছে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। 

ওসি জানান, মঙ্গলবার রাতে উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের একটি বাড়িতে আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করতে উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ গোপন বৈঠকে বসে। বিষয়টি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ওই বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় উপ-পরিদর্শক জুয়েল, সহ উপপরিদর্শক বল্লম মজুমদার ও ৪ কনষ্টেবলসহ ৬ জন আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এয়াছিন, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের, জামায়াত নেতা মোঃ ইসমাইল, মোঃ নোমান, আবু তাহের, আবদুর রহিম, ইব্রাহিম খলিল, মোখলেছুর রহমান মজুমদার, সাইফুল ইসলাম, জহির উদ্দিন, আবুল হাশেম, জাহিদুর রহমান, আহসান উল্যাহ, বেলাল হোসেন, ফজলুল হক ও মাসুমসহ ২০ জনকে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১০ ডিসেম্বর নাশকতার পরিকল্পনা তথ্য ও বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

খুঁজুন