রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড গাংনীতে সাংবাদিককে মারধর, দুই শিক্ষক গ্রেফতার দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি : আমির খসরু ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা : ভূমিমন্ত্রী বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী মোল্লাহাটে পিকআপ চুরি; রিমান্ডে আসামি
স্বাস্থ্য ও চিকিৎসা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

ফরিদপুরের  চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার কোনো কর্মকর্তা-কর্মচারীকে না জানিয়ে আকস্মিকভাবে চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিনানুমতিতে অনুপস্থিত থাকার কারণে রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিক সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালটিকে ১৫১ শয্যায় রূপান্তর করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশের খোঁজ খবর নেন। একইসঙ্গে তিনি টিকাদান কেন্দ্রে সাপের কামড় ও জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা ৫০ শয্যায় উন্নীত করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি, নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা সুবিধাসহ ১৫১ শয্যায় উন্নীত করা হবে। শিগগিরই একজন গাইনী চিকিৎসক হাসপাতালটিতে পদায়ন করার কথাও জানান তিনি।

পরে মন্ত্রী একই জেলার সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময়ে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন।

খুঁজুন