রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় চট্টগ্রামে চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

নগরীর চেরাগি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন আকারের তেলাপোকার উপদ্রব এবং খাবারে খোলা লবণ ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চেরাগি মোড়ের ‘চেরাগি রেস্তোরাঁ’য় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। 

তিনি জানান, চেরাগি রেস্তোরাঁয় প্রবেশের পর দেখা যায় এর রান্নাঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়। অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি রান্নাঘরের আনাচে-কানাচে কিলবিল করছে নানা আকারের তেলাপোকা। এ ছাড়া নিয়ম অমান্য করে খাবারে ব্যবহার করা হচ্ছিল খোলা লবণ।

অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘এর আগেও তিনবার এই হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করার পরও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে পুরো রান্নাঘরে নোংরার স্তূপ জমে গেছে। মানুষের জন্য প্রস্তুত করা খাবার এত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে হোটেল মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা। 

খুঁজুন