রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
চট্টগ্রামে কনসার্ট শেষে ‘শেখ হাসিনার নামে’ স্লোগান, আটক ৯ • রাজবাড়ীর পাংশায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ • তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল • ক্ষমতার অপব্যবহারকে প্রশ্ন করা নাটক ‘গন্ধসূত্র’, আসছে মঞ্চে • চট্টগ্রামের বাকলিয়ায় মাদরাসা ও এতিমখানার আড়ালে ১০–১৫ পাকিস্তানি নাগরিকের অবস্থানের অভিযোগ, তদন্তের দাবি • বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত জানেন? • দীর্ঘ আলাপে খেই হারানো ও ভুয়া সূত্র: চ্যাটজিপিটির সীমাবদ্ধতা • ঢাকা কর অঞ্চল-৩-এর অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • শামা ওবায়েদের বক্তব্যে রাজনৈতিক দেউলিয়াত্ব • খোলাবাজারে ডলার কেন ১৩০ টাকা, ‘নজর রাখছে’ কেন্দ্রীয় ব্যাংক
আইন আদালত চট্টগ্রামে কনসার্ট শেষে ‘শেখ হাসিনার নামে’ স্লোগান, আটক ৯

চট্টগ্রামে কনসার্ট শেষে ‘শেখ হাসিনার নামে’ স্লোগান, আটক ৯

অপরাধ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী কনসার্ট শেষ করে ফেরার পথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। শনিবার রাতে এই স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজন নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগান শহীদ শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন এবং অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় একদল তরুণ স্লোগান দেওয়া শুরু করে। মিছিলের সময় তারা 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' এবং শেখ হাসিনাকে নিয়ে নানা স্লোগান দিতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে স্থানীয় বিএনপি কর্মীরা এগিয়ে আসে এবং স্লোগান দেওয়া যুবকদের মধ্য থেকে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, কনসার্ট থেকে ফেরার পথে নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দেওয়ার কারণে তাদের আটক করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন