বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু
দেশের খবর চট্টগ্রামের নগরীতে কোন বিলবোর্ড থাকবেনা

চট্টগ্রামের নগরীতে কোন বিলবোর্ড থাকবেনা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম :

 ঢাকাসহ অন্যান্য শহরের মতো ডিজিটাল সাইনবোর্ড ও এলইডি বোর্ড অনুমোদন দেওয়া হবে।  কোনো পলিটিক্যাল মাসলম্যান বা পাওয়ারম্যান এর সাথে কোথাও আমি কম্প্রোমাইজ করিনি।

চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন মহানগর হিসেবে গড়ে তুলতে বিলবোর্ড ও অবৈধ বিজ্ঞাপন স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে নগরীতে বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিলবোর্ড উচ্ছেদ অভিযানের সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “কোনো ধরনের বিলবোর্ড শহরে থাকবে না। নির্বাচনকালীন সময়ে কেউ আমাদের সঙ্গে কথা না বলে এগুলো স্থাপন করেছে। এখন আমরা এগুলো দেখতে পাচ্ছি। কারা করেছে, তা শনাক্ত করার চেষ্টা করছি। যেহেতু এখনো শনাক্ত করা যায়নি, তাই আমরা নিজেরাই কেটে ফেলছি।”

চট্টগ্রাম সার্কিট হাউজের সীমানা সংলগ্ন সড়কের ওপর স্থাপিত বিলবোর্ডের খুঁটি উচ্ছেদ কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন মেয়র।

তিনি আরও বলেন, “ঢাকাসহ অন্যান্য শহরের মতো ডিজিটাল সাইনবোর্ড ও এলইডি বোর্ড অনুমোদন দেওয়া হবে। তবে যেসব বড় বিলবোর্ড নগরীর সৌন্দর্য নষ্ট করছে, সেগুলো কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না। যেখানে যেখানে এ ধরনের বিলবোর্ড বসানো হয়েছে, প্রতিটি জায়গা থেকেই উচ্ছেদ করা হবে।”
বিলবোর্ড উচ্ছেদ প্রসঙ্গে মেয়র বলেন, “এখানে কোনো রাজনীতি, কোনো পলিটিক্যাল মাসলম্যান বা পাওয়ারম্যান কাজ করতে পারবে না। আপনারা দেখেছেন, কোথাও আমি কম্প্রোমাইজ করিনি। এখানে কোনো চাপ নেই। আমাদের সদিচ্ছা না থাকলে আমরা উচ্ছেদ করতাম না।”
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার শুরু হওয়া এ অভিযান ধারাবাহিকভাবে পুরো নগরীতে পরিচালিত হবে।

খুঁজুন