রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল চুল পড়া বন্ধে কাজে লাগাতে পারেন তুলসী পাতা

চুল পড়া বন্ধে কাজে লাগাতে পারেন তুলসী পাতা

মাথায় চিরুনি দিলেই পড়ছে চুল? চুল পড়া বন্ধে কাজে লাগাতে পারেন তুলসী পাতা। এই ভেষজ যেমন চুলের গোড়া মজবুত করবে, তেমনি খুশকি দূর করে চুল করবে ঝলমলে ও মসৃণ। বিভিন্নভাবে চুলের যতœ নেওয়ার পরেও যদি চুল পড়া না কমে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তুলসী পাতা সামান্য পানি দিয়ে বেটে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।

নারিকেল তেলের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে এই তেল ম্যাসাজ করুন চুলে। সারারাত রেখে পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এটি চুল পড়া কমানোর পাশাপাশি অকালে চুল পাকা রোধ করবে।

আমলকী গুঁড়ার সঙ্গে তুলসী পাতার গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি পানিতে ভিজিয়ে রাখুন ৮ ঘণ্টা। এরপর চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। টক দইয়ের সঙ্গে মেশান তুলসী পাতার রস। মিশ্রণটি চুলের গোড়ায় লাগাতে দূর হবে খুশকি। মেহেদি গুঁড়ার সঙ্গে তুলসী পাতার গুঁড়া মিশিয়ে নিন। চায়ের লিকার দিয়ে মিশ্রণটি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল কালো ও ঝলমলে হবে।

খুঁজুন