রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা দ. আফ্রিকায় সিরিজ জয়ের রহস্য জানালেন সাকিব

দ. আফ্রিকায় সিরিজ জয়ের রহস্য জানালেন সাকিব

ইয়াশফি রহমান : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এমন সুখকর স্মৃতির মধ্যেও মন ভালো নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কারণ মাসহ তার তিন সন্তান অসুস্থ।

সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষ হতেই দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টায় বাংলাদেশে এসে পৌঁছান তিনি।

বিমান থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব। মলিন মুখে জানালেন পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চান না।

এ সময় সাংবাদিকরা জানতে চান দক্ষিণ আফ্রিকা জয়ের রহস্যটা কি?

সাংবাদিককে সাকিব মনে করিয়ে দিলেন, হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাংলাদেশের কোচিং স্টাফের একটি বড় অংশ দক্ষিণ আফ্রিকার।

সাকিব বলেন, কোচরা কন্ডিশন সম্পর্কে জানেন। দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমের কী অবস্থা, জানতে পেরেছি। এ জন্য কাজ সহজ হয়েছে।

সিরিজ জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিতে চান সাকিব। সিনিয়র-জুনিয়রের পারফরম্যান্স নিয়ে বিচার করতে চান না তিনি।

তিনি বলেন, সবাই চেষ্টা করেছে ভালো খেলার জন্য। এ জন্যই জিততে পেরেছি আমরা। দলের সবাই পারফর্ম করছে, এটিই সবচেয়ে বড় কথা।

প্রোটিয়াদের উইকেটে পেসারদের দারুণ পারফরম্যান্স বিষয়ে সাকিব বলেন, আমাদের পেস বোলাররা বেশ কিছু দিন ধরে ভালো করছে। এ জন্যই আমরা নিউজিল্যান্ডে জিততে পেরেছি। পেস বোলারদের ওপর অনেক বেশি বিশ্বাস রয়েছে টিম ম্যানেজমেন্টের। তারা ভালো করলে আমরা আরও ভালো করব।

খুঁজুন