বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য ও চিকিৎসা ডাক্তার ফেরদৌস খন্দকার এর নেতৃত্বে বিনামূল্যে হেলথ ক্যাম্প

ডাক্তার ফেরদৌস খন্দকার এর নেতৃত্বে বিনামূল্যে হেলথ ক্যাম্প

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডাক্তার ফেরদৌস খন্দকার এর নেতৃত্বে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্পে প্রায় এক হাজার দরিদ্র প্রান্তিক মানুষ এই ক্যাম্পে সেবা নেন দিনভর।

১৫ জন চিকিৎসক এই হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন । ক্যাম্পে বিনামূল্যে বিপুল পরিমাণ ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়।

এর মধ্যে ১০জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার দায়িত্ব নেন ডাঃ ফেরদৌস খন্দকার। গান্ধী আশ্রম এর সৌজন্যে শীত বস্ত্র উপহার দেয়া হয় রোগীদের।

হেলথ ক্যাম্প আয়োজন করে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ও অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং গান্ধী আশ্রম ট্রাষ্ট ।

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আমেরিকা থেকে অনুষ্ঠান উদ্ভোধন করেন অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা পরিচালক রুখসানা পারভীন ঝুমু ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি রেজোয়ান আহমদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন আশ্রম ট্রাষ্টের চেয়ারম্যান অব: মেজর জেনারেল জীবন কানাই দাস, ছিলেন অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশিদ । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অব: মেজর এহসান আহমেদ ।

খুঁজুন