রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা দাপট দেখিয়ে রিয়ালকে হারাল বার্সা

দাপট দেখিয়ে রিয়ালকে হারাল বার্সা

কথা রাখলেন রাফিনহা। আগের ম্যাচ শেষ করে জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চান তিনি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে তিনি সে চাওয়া পূরণ করলেন অবিশ্বাস্য এক গোল করে।

এর আগে-পরে বার্সেলোনা দাপট দেখিয়েছে প্রায় পুরো ম্যাচেই। তবে দুই দলের ব্যবধানটা শেষমেশ গড়ে দিলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার সেই এক গোলই। তাতে ভর করেই রিয়াল মাদ্রিদকে হারাল কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ম্যাচের আগেই জানিয়েছিলেন, এল ক্ল্যাসিকো কখনো প্রীতি ম্যাচ হয় না। ম্যাচের শুরু থেকেই যেন সেটা প্রমাণের চেষ্টায় ছিলেন লাস ভেগাসের এলিজ্যান্ট স্টেডিয়ামের দর্শকরা। বিপুল হর্ষধ্বনি আর দুয়োতে মনে হচ্ছিল প্রীতি ম্যাচ নয়, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচই বুঝি খেলতে নামছে দুই দল!

খুঁজুন