রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা দারুণ সেশন বাংলাদেশের

দারুণ সেশন বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে স্বপ্নের মতো এক সেশন কাটাল বাংলাদেশ দল। এই সেশনে একাধিক অর্জনের সাক্ষী হয়েছে স্বাগতিকরা। দাপুটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কান বোলারদের শাসন করেছে বাংলাদেশের দুই ওপেনার। দলকে সুবিধাজনক অবস্থানে নিচ্ছেন দুই ব্যাটসম্যান তামিম আর জয়।

মঙ্গলবার প্রথম সেশন শেষে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৭ রান। যেখানে সেঞ্চুরির পথে হাঁটা তামিম ৮৯ এবং তরুণ ব্যাটসম্যান জয় ৫৮ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন। তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে এখনো ২৪০ রানে পিছিয়ে অধিনায়ক মুমিনুল হকের দল। 

মুশফিকুর রহিমকে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন তামিম। পাশাপাশি টেস্টে ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে ১০০ রান তুলেছে টাইগাররা। তামিম-জয়ের এই জুটির পূর্বে ২০১৭ সালের মার্চে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা, সেটাও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

দ্বিতীয় দিন প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে চারশর আগে থামানোর পর তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। স্বাগতিকরা দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলে।

খুঁজুন