সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর দাউদকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

দাউদকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

কুমিল্লা ব্যুরো ঃ

কু‌মিল্লা দাউদকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ও জ্রেজিং এর কাজে ব্যবহারিত মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মহিনুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ জিয়াউর রহমান ।

জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি মহল  বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহারিত মালামাল জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় অভিযুক্ত জ্রেজার মালিক মোঃ সাইফুল ইসলাম ওরফে ফয়েজকে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মহিনুল হাসান জানান, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনলাই‌নের জন‌্য।

খুঁজুন