রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলছে অভিযান

ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলছে অভিযান

চট্টগ্রামের লোহাগাড়ায় লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার (২৮ মে) সকালে উপজেলার পদুয়া ঠাকুরদিঘী বাজারে আবদুল আজিজের মালিকানাধীন মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পদুয়া তেওয়ারীহাট বাজারে মুহাম্মদ ফারুকের মালিকানাধীন নিউ ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে যেসব হাসপাতালে কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই তাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সুমন চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী সঙ্গে ছিলেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় ৮টির মত ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া কোনো হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবে না। পদুয়া বাজার ও ঠাকুরদীঘি বাজারে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। পর্যায়ক্রমে সব অবৈধ হাসপাতালে অভিযান পরিচালনা করা হবে।

এসময় তিনি লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, লোহাগাড়া উপজেলায় মোট ৮টি লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সেগুলোর মধ্যে মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, শাহ আমানত ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস কিউর ল্যাব, সেবা মেডিকেল সেন্টার, গ্রামীণ প্যাথলজি সেন্টার, একুশে ল্যাব, সেবা মেডিকেল সেন্টার অন্যতম।

খুঁজুন