রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা দায়িত্ব ছাড়লেন মেসিদের কোচ

দায়িত্ব ছাড়লেন মেসিদের কোচ

ইন্টার মিয়ামির হয়ে অসাধারণ সাফল্যের মাত্র কয়েক মাস পরই বড় ধাক্কা খেল ক্লাবটি। আর্জেন্টিনার সাবেক তারকা মিডফিল্ডার জাভিয়ের মাসচেরানো ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

২০২৪ সালের নভেম্বরে মিয়ামির দায়িত্ব নেওয়ার পর মাসচেরানো দ্রুতই ক্লাবের ইতিহাস বদলে দেন। তার অধীনে দলটি ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়ে। ৪১ বছর বয়সী এই কোচের নেতৃত্বে ৪৭টি ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পায় মিয়ামি। গত মৌসুমে ক্লাবটি এক মৌসুমে রেকর্ড ১০১টি গোল করে, যা এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ। প্লে-অফে একাই ২০ গোল আসে তাদের।

ক্লাব বিশ্বকাপেও মাসচেরানোর অধীনে ভালো পারফরম্যান্স দেখায় মিয়ামি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে নকআউটে উঠলেও শেষ ষোলোয় পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়।

বিদায়ী বার্তায় মাসচেরানো আবেগঘন কণ্ঠে বলেন, “আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মিয়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং সব কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার জন্য। বিশেষ করে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা, তাদের সঙ্গে অবিস্মরণীয় মুহূর্ত কাটিয়েছি আমরা।”

খুঁজুন