রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গু : ২৪ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ৫শ' ৮৯ জন

ডেঙ্গু : ২৪ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ৫শ' ৮৯ জন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বের ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়।

৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫শ' ৮৯ জন। এর পূর্বের ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ছিলো ২ হাজার ৭শ' ১১ জন।

গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু সহ চলতি বছরে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২শ' ৮৩ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ১ হাজার ১শ' ১ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকা বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৪শ' ৮৮ জন ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।  

এখন পর্যন্ত নতুন আক্রান্ত সহ সারাদেশের হাসপাতাল গুলোতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেওয়ার সংখ্যা বেড়ে দাড়িয়েছে মোট ৯ হাজার ২শ' ১০ জন। এদের মধ্যে শুধু ঢাকার হাসপাতাল গুলোতে ৪ হাজার ৬শ' ৫০ জন ও ঢাকার বাহিরে সারাদেশে ৪ হাজার ৫শ' ৬০ জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

অপরদিকে গত ২৪ ঘন্টায় সুস্থতা লাভ করায় হাসপাতাল গুলো থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬শ' ৯৪ জন। 

উল্লেখ্য- চলতি বছর বৃহস্পতিবার ৩ আগষ্ট সকাল ৮ টা পর্যন্ত সারাদেশে সর্বমোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হোন ৫৯ হাজার ৭শ' ১৬ জন। ইতি মধ্যেই চিকিৎসা সেবানিয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ২শ' ২৩ জন।


খুঁজুন