রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন ক্রয়ের অনুমোদন

ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন ক্রয়ের অনুমোদন

দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে ২৯ কোটি ১৯ লাখ টাকায় ২০ লাখ পিস আইভি ফ্লুইড স্যালাইন ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণে ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, বর্ষা মৌসুমে বৃষ্টির ব্যাপকতায় ডেঙ্গু মশার বিস্তার আরও বেড়ে যাওয়ায় সারা দেশের ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে সারা দেশে আইভি ফ্লুইড স্যালাইনের স্বল্পতা দেখা দিয়েছে। এ পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় সারা দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার স্বার্থে জরুরি প্রয়োজনে আরও ২০ লাখ পিস আইভি ফ্লুইড সরাসরি ক্রয় পদ্ধতি (ডিএমপি) অনুসরণে ক্রয় করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, সারাদেশের কমিউনিটি ক্লিনিক হতে শুরু করে বিশেষায়িত পর্যায়ের সকল হাসপাতালের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধসমূহ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) হতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় করা হয়ে থাকে। সে বিবেচনায় গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইডিসিএলের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

খুঁজুন