রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধির ঝুঁকি

ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধির ঝুঁকি

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে মশার একাধিক বিপজ্জনক প্রজাতির বংশ বিস্তার এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ব্যাপক হারে বৃদ্ধির ঝুঁকি রয়েছে। এ বিষয়ে সতর্ক করেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইসিডিসি)।

মার্কিন বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

ইসিডিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ও প্রলম্বিত গ্রীষ্মকাল এবং ঝড়-বৃষ্টি-বন্যার কারণে এডিস অ্যালবোপিকটাস, এডিস এজিপ্টি প্রজাতির মশার বিস্তারের জন্য বিশেষভাবে উপযোগী। যদি আবহাওয়ার এই অবস্থা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকে সেক্ষেত্রে বিশ্বজুড়ে ডেঙ্গু, পীতজ্বর, চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তার বাড়বে। ২০১৩ সালে ইউরোপের আটটি দেশের ১১৪টি অঞ্চলে প্রথম এডিস মশার এই দুই প্রজাতি শনাক্ত হয়। আর চলতি বছরে ১৩টি দেশের ৩৩৭টি এলাকায় প্রজাতি দুটি শনাক্ত হয়।

ইসিডিসির পরিচালক আন্দ্রেয়া অ্যামন বলেন, যদি এডিস মশার এই দুই প্রজাতির বিস্তার অব্যাহত থাকে, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও পীতজ্বরে আক্রান্ত রোগী এবং এসব রোগে মৃত্যু বাড়বে।

তিনি বলেন, আমাদের এখনই উচিত মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। পানি জমতে না দেওয়া, পরিবেশবান্ধব কীটনাশক ব্যবহার করা, ঘুমানোর সময় মশারির ব্যবহার, শরীরের অধিকাংশ অংশ ঢেকে রাখে ও মশা নিরোধক মলম বা ক্রিম ব্যবহার করা। পাশাপাশি এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

খুঁজুন