রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দু-একজন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। যেহেতু এই সময়ে ডেঙ্গু হয়। এজন্য কালক্ষেপণ করতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমরা।

ডেঙ্গু বাড়লে করণীয় কী হতে পারে, এ নিয়ে বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ বৈঠক হয়।

এতে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত ট্রেনিং দেবে সোসাইটি অব মেডিসিন। আগামীকাল থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ট্রেনিং দেওয়া হবে। রিএজেন্ট এবং স্যালাইন কিছু সংগ্রহে আছে। আরও প্রয়োজনীয় কিছু আমরা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়েছি। ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে বসবো। তারা এ নিয়ে কাজ করবে।

খুঁজুন