রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গু নিয়ে ঢাকায় দিনে, ২৫ জন ভর্তি

ডেঙ্গু নিয়ে ঢাকায় দিনে, ২৫ জন ভর্তি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের বিস্তার আক্রান্ত বাড়ছেই। ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) এ রোগে আক্রান্ত হয়ে ৫০৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬৭ জন ও ঢাকার বাইরে ১৩৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে সারা দেশে ১ হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪২৭ জন ও ঢাকার বাইরে ৪৪৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৫২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ১৩১ জন ও ঢাকার বাইরে ৩ হাজার ৭২১ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৯২৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৭৭ জন ও ঢাকার বাইরে ৩ হাজার ২৪৬ জন। তবে নতুন করে ডেঙ্গু জ্বরে কারো মৃত্যু হয়নি। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, আগেই সতর্ক করেছিলাম, এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কিন্তু সেটা আমলে না নিয়ে সিটি করপোরেশন গতানুগতিকভাবে কাজ করছে। এখন যে পরিস্থিতি দেখছি তাতে অবস্থার উন্নতি হতে আরো ১৫ থেকে ২০ দিন লাগবে। তিনি বলেন, ঢাকার সব জায়গায় ডেঙ্গু রোগীর হার সমান নয়। যেসব এলাকায় ডেঙ্গু রোগী বেশি, সেখানে মশক নিধনে এক দিনে ক্র্যাশ প্রোগ্রাম চালাতে হবে। 

খুঁজুন