রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু

ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছর একদিনে সবচেয়ে বেশি সংখ্যক রোগী মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। সাত জনের মৃত্যু হয়েছে এই সময়ে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৮০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৪ জন। রোগী ভর্তির দিক থেকেও এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ।

১১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪২৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩০৩ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ২ হাজার ৩০৬ জন, আর বাকি ৯৯৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১১ হাজার ৫১১ জন।

খুঁজুন