সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় দায়ী মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে : শিল্পমন্ত্রী শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থার নির্দেশ বর্জ্যের বিনিময়ে বাজার : পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুতে ৩ জন রিমান্ডে প্যারিসে বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান তুলে ধরছে টেক্সটাইল ও অ্যাপারেল খাতের সক্ষমতা আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা : ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর গোপালগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত অর্থ আদায়ের দাবি সেবাগ্রহীতাদের
স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

 ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ২৮৩ জন, রংপুর বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে ৮৭ জন, বরিশাল বিভাগে ১৩২ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৯৭ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৩ হাজার ২০৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
 
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

খুঁজুন