বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা দেশে করোনার আরেকটি ঢেউয়ের শঙ্কা

দেশে করোনার আরেকটি ঢেউয়ের শঙ্কা

করোনা মহামারি শেষ হয়ে যায়নি। এক-দেড় মাসের মধ্যে আবারও আমরা নতুন করে করোনা সংক্রমণ দেখতে পাব। এ আশঙ্কা করছি, কারণ যারা করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়, তাদের শরীরে এই রোগের যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা তিন থেকে ছয় মাস পর্যন্ত থাকে। এরপর ক্রমে প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে।

টিকা নিলেও একই অবস্থা তৈরি হয়। প্রায় দুই মাস আগে আমাদের দেশে করোনা সংক্রণের ব্যাপকতা কমেছে। এ ধরনের সংক্রমণের ব্যাপকতা কমে যাওয়ার পর তিন থেকে ছয় মাসের মধ্যে আরেকটি ঢেউ আসার আশঙ্কা থাকে। সে জন্য আগামী এক-
দেড় মাসের মধ্যে আবারও সংক্রমণ বাড়তে পারে ।

আর করোনার নতুন ধরন এলেও তার আগেই এ ঢেউ আসতে পারে। তবে করোনার নতুন ধরনের কথা এখনো শোনা যায়নি। দু-এক জায়গায় মিশ্র ধরন দেখা যাচ্ছে। এসব কারণে নজরদারি খুব ভালো থাকতে হবে। নতুন করে আবারও করোনা সংক্রমণ বাড়লে তা ঠেকানোর জন্য সবাইকে সজাগ ও সতর্ক হতে হবে। ঘরের বাইরে গেলে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া এসব স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতা চলবে না।
বিভিন্ন কাজের ক্ষেত্রে যেখানে মানুষের ভিড় বেশি, সেখানে বাতাস চলাচল যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। বাতাস চলাচল স্বাভাবিক থাকলে সেখানে করোনাভাইরাসের ঘনত্ব কমে যায়। সে কারণে এলাকা অনুপাতে সংক্রমণও কম হয়।
অফিস-আদালতে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। শহরে যেসব এলাকায় নিম্ন আয়ের মানুষের বসবাস, সেসব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারণা চালানো দরকার। ঈদের আগেই এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। কোথাও নতুন করে সংক্রমণ বাড়ার তথ্য পাওয়া গেলে সে এলাকায় নজরদারি জোরদার করতে হবে।
আর যারা এখনো করোনার টিকা নেয়নি, তাদের টিকা নিতে হবে। টিকায় সংক্রমণ ঠেকানো না গেলেও যারা টিকা নিয়েছে, তারা গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা পাবে। এই বিষয়গুলো ভালোভাবে প্রচার করতে হবে। সবাইকে জানাতে হবে। দেশে হঠাৎ করে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা প্রত্যাশিত নয়।

লেখক : ডা মোশতাক হোসেন. সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

খুঁজুন