বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দাও

দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দাও

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর তরুণ তাসকিন আহমেদের সম্পর্কটা কেমন ছিল, সেটা খেলার মাঠে দু’জনের জয় উদযাপন দেখেই সবাই বুঝতে পারতেন। কিন্তু এখন অবসর নিয়েছেন অধিনায়ক। তাতে সম্পর্কে কোনো ভাটা পড়েনি। বড় ভাই, বন্ধু অথবা মেন্টর হিসেবে এখনো তাসকিনের পাশে আছেন মাশরাফি। বিপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে খেলার সুযোগ পেয়েও নেননি তাসকিন, দেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন বলে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মাশরাফি। পরামর্শ দিয়েছেন, দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দিতে।

আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নিজের ফেসবুকে পেজে তাসকিনকে এই পরামর্শ দেন মাশরাফি বিন মর্তুজা।

বিপিএলে না খেলার ব্যাপারে তিনি বলেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারণ দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’

তিনি বলেন, ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। তিন বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদের যথাযথ সম্মান দিও।

মাশরাফি বলেন, ‘দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দাও। কারণ তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন

খুঁজুন