বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের প্রথম নভোচারী কক্ষপথে, পাকিস্তানজুড়ে উচ্ছ্বাস • তানজিদের বিদায়ে ভাঙল শুরুর জুটি • নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা • পায়ে হাঁটা মাদ্রিদ ও রেতিরোর স্নিগ্ধতা • রাজউকে দুর্নীতি ‘প্রাতিষ্ঠানিক’, আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি • পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা • গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’
আন্তর্জাতিক দেশের প্রথম নভোচারী কক্ষপথে, পাকিস্তানজুড়ে উচ্ছ্বাস

দেশের প্রথম নভোচারী কক্ষপথে, পাকিস্তানজুড়ে উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রথম নাগরিক হিসেবে মহাকাশ কক্ষপথে পৌঁছে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন মুহাম্মদ জিশান আলি। পাশাপাশি তিনি চীনের তিয়াং গং মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী হিসেবেও পরিচিতি লাভ করেছেন। চীনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে রকেট যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পর শেনঝৌ-২৪ মহাকাশযান এই স্টেশনে প্রবেশ করে। এই ঐতিহাসিক অভিযানে জিশান আলিসহ মোট তিনজন নভোচারী অংশ নিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, চল্লিশ বছর বয়সী আলি মহাকাশে পাঁচ থেকে দশ দিন পর্যন্ত অবস্থান করবেন।

চীনের তৈরি অবকাঠামোয় এই মিশন সম্পন্ন হলেও জিশান আলি চীনা ভাষা আয়ত্ত করাসহ দেশটিতে বেশ কিছুদিন কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার এই মহাকাশযাত্রার মাধ্যমে পাকিস্তান প্রথমবারের মতো কক্ষপথে নিজেদের প্রতিনিধি পাঠাল। এই মিশনের পেছনের প্রস্তুতি ও সার্বিক সহযোগিতা দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে। চীনের তিয়াং গং স্টেশনটি যে আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্র হিসেবেও কাজ করতে পারে, তা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়।

এই ঐতিহাসিক অর্জনে গোটা পাকিস্তানজুড়ে চরম উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, এটি কেবল একজন ব্যক্তির মহাকাশ ভ্রমণ নয়, বরং এটি ২৪ কোটি পাকিস্তানির স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতীক। তিনি এই সুযোগ দেওয়ার জন্য বন্ধুপ্রতিম দেশ চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই যৌথ মিশনকে দুই দেশের গভীর বন্ধুত্বের জীবন্ত নিদর্শন হিসেবে অভিহিত করেছেন।

বিশ্বমঞ্চে নিজেদের মহাকাশ শিল্পের পরিধি দ্রুত বিস্তৃত করছে চীন এবং ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া ২০৩৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে চাঁদে গবেষণা ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়েছে বেইজিং। মহাশূন্যে শান্তিপূর্ণ উপস্থিতির কথা বেইজিং ও ওয়াশিংটন উভয়পক্ষই দাবি করলেও চাঁদের সম্পদ দখল নিয়ে দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা চলমান রয়েছে। তবে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

খুঁজুন