বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য ও চিকিৎসা দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো জরুরি

দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো জরুরি

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো জরুরি। উন্নত চিকিৎসার জন্য অনেককে বিদেশ যেতে হয়। সেখানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। অথচ বিষয়টা উল্টো হওয়ার কথা ছিল। বাংলাদেশে মানুষ যাতে চিকিৎসা নিতে আসে, সেটা হওয়া উচিত ছিল।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শনিবার (৩০ আগস্ট) বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উন্নত স্বাস্থ্যসেবা সমৃদ্ধ দেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে অনলাইনে যুক্ত হন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, আমাদের দেশে বড় বড় অবকাঠামো আছে, কিন্তু ডাক্তার নেই। ডাক্তার আছে, নার্স নেই। দক্ষ জনবল সংকটে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছেন না।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্য খাতে যারা বিনিয়োগ করেন, তারা সাধারণ মানুষের জন্য কমমূল্যের একটি ক্লিনিক তৈরি করতে পারেন। মানসম্মত স্বাস্থ্য খাতের জন্য সরকারি-বেসরকারি বিনিয়োগে সমন্বয় জরুরি।’

এ সময় তার বক্তব্যে উঠে আসে, সরকারি অনেক বড় বড় অবকাঠামো পড়ে আছে। সেগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়ে স্বাস্থ্য খাতের আরো উন্নয়ন সম্ভব।

খুঁজুন