সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে ৭৫ জন গ্রেফতার
দেশের খবর ঢাকা বিমানবন্দরে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউস

ঢাকা বিমানবন্দরে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩.৯২ কেজি ওজনের ১২০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস হাউস, ঢাকা। যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-১৪৮-এ স্বর্ণ চোরাচালানের তথ্য পায় ঢাকার কাস্টমস হাউজ। পরে কাস্টমস কর্মকর্তারা ও প্রিভেন্টিভ টিম বিমানের অভ্যন্তরে বিশেষ তল্লাশি চালাতে উপস্থিত হয়।

তল্লাশির একপর্যায়ে বিমান পরিষ্কার শেষে মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা বের হওয়ার সময় বিমানটির সিকিউরিটি গার্ডের সহযোগিতায় তল্লাশি করা হয়। 

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কিছু বস্তু পাওয়া যায়।

পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উদ্ধারকৃত বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে ইনভেন্টরি করা হলে ১২০টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১৩.৯২ কেজি।

এনবিআর জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে দেশে আনা হয়েছিল। পরবর্তীতে এগুলো বিমানবন্দর এলাকার বাইরে পাচারের আশঙ্কা ছিল।

কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জব্দকৃত স্বর্ণবারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে সংরক্ষণ করা হয়েছে। 

অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্তকৃত পণ্যের নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী স্বর্ণবারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন