মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
মহানগর ঢাকা দক্ষিণ শ্রমিক লীগ নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

ঢাকা দক্ষিণ শ্রমিক লীগ নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের নব-নির্বাচিত আহবায়ক কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সাথে নেতৃবৃন্দ শপথবাক্য পাঠ করেন।

১ এপ্রিল শনিবার ধানমন্ডি ৩২ নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের নব-নির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক কাজী সেলিম সরোয়ার ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক মাদবর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কে এম আযম খসরু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাবুদ্দিন মিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শহীদ ডাকুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথি সর্বস্তরের নেতৃবৃন্দকে শপথ পাঠ করান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বাচ্চু খন্দকারসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সকল থানা, আঞ্চলিক, ওয়ার্ড, ইউনিট এবং বেসিক ইউনিয়নের সদস্য ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন