বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
মহানগর ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার হতে ৪০ কেজি গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার হতে ৪০ কেজি গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

০৯ এপ্রিল ২০২২ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন শুরগঞ্জ বাসস্ট্যান্ড ও ঢাকা জেলার দোহার থানাধীন ইকরাশি এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১২,০০,০০০ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নাইম (২২), ২। মোঃ রাজিব (২৩), ৩। মোঃ রাকিব (২২) ও ৪। মোঃ আলামিন (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৬টি মোবাইল ফোন ও নগদ- ৭৯০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

খুঁজুন