রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে পূর্বের ভাড়া ৫০ টাকা দিয়েই যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

 নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা যাত্রী-পণ্য পরিবহণ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনিবার্য কারণবশত গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সেহেতু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পূর্বের মতো বহাল থাকবে।

এর আগে ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় পরিবহন মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর দাবি করেন। সভায় উপস্থিত সবাই সরকারি প্রজ্ঞাপন ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব আলোচনা পর্যালোচনা করেন। পরবর্তীতে সবার পর্যালোচনা অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভাড়া বৃদ্ধির পর বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন থেকে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে জনস্বার্থের কথা বিবেচনা করে পাঁচ টাকা ভাড়া বৃদ্ধি স্থগিত করে দেওয়া হয়।

খুঁজুন