মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
মহানগর ঢাকার খালি জায়গা ঘাস-লতা দিয়ে পূরণ করা হবে

ঢাকার খালি জায়গা ঘাস-লতা দিয়ে পূরণ করা হবে

আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকার খালি জায়গা ঘাস-লতা দিয়ে পূরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেছেন, ঢাকার যতগুলো ফাঁকা জায়গা আছে, সব জায়গায় ঘাস, লতা ও গাছ লাগানো হবে। জিরো সয়েল কর্মসূচির আওতায় আমাদের এই কাজ শুরু হয়েছে। এই কাজে প্রশাসন, পরিবেশবাদী সংগঠনসহ নাগরিকদের সহযোগিতা জরুরি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২৬ জুন পরিবেশ অধিদপ্তরে আয়োজিত বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশবাদী ৩৩টি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।

মোহাম্মদ এজাজ বলেন, আমাদের শহরকেন্দ্রিক কাজ কম। ক্লাইমেট রেজিলিয়েন্স নিয়ে কাজ বলতে মানুষ উপকূলকে প্রাধান্য দেয়, কিন্ত এক্ষেত্রে শহরের পরিবেশও এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ঢাকায় বর্তমানে ১৩ লাখ গাছ আছে। আমরা চাইলে এটাকে দ্বিগুণ করতে পারবো। সেই জায়গাও আমাদের আছে।

তিনি বলেন, গত কয়েক মাসে বেশ কিছু জায়গা আমরা দখলমুক্ত করেছি। খাল পরিষ্কার করেছি। ৩০ বছরে ঢাকার ক্রাইসিস ছিল যে কোনো জায়গার মালিকানা রাজউক কিংবা রোডস অ্যান্ড হাইওয়ে- এই সংক্রান্ত। আমরা গত চার মাসে সব জায়গাকে একছাতার নিচে এনেছি। নতুন যে ঢাকা তৈরি হবে পূর্বাচলে সেটাও রাজউকের কাছ থেকে নিয়েছি। সেখানে ক্লাইমেট রেজিলিয়েন্স এলাকা হবে। গাছ লাগাচ্ছি। ওখানে যারা থাকবেন তারা যেন দুই-তিন ডিগ্রি কম তাপমাত্রার মধ্যে থাকেন। সেই ব্যবস্থা করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, শহরের মধ্যে বড় বড় মেগা প্রকল্প হচ্ছে। আগামীতে সরকারি ও বেসরকারি এসব কনস্ট্রাকশন এরিয়ায় এয়ার কোয়ালিটি ও নয়েজ কোয়ালিটি মাপার জন্য মেশিন বসানো বাধ্যতামূলক করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের সিটি করপোরেশনের লোকবল সংকট। আমরা সবার সহযোগিতা চাই। পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে সমঝোতা সই করতে চাই।

খুঁজুন