রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ঢাকায় আসছেন নচিকেতা

ঢাকায় আসছেন নচিকেতা



বিনোদন ডেস্ক:


শ্রোতাদের গান শোনাতে আবারও ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।


 আগামী ২৬ জুলাই ‘আজব কারখানা’র আয়োজনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’।



তাদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ২৬ জুলাই, শুক্রবার ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে গান শোনাবেন বাংলা গানের এই কিংবদন্তি।



নেচে গেয়ে মঞ্চ মাতালো তুফান টিম

আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, গতবার জায়গা স্বল্পতার কারণে দাদার কনসার্টে অনেকে যেতে পারেনি। তাই আবারও আয়োজন করছি। আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে।


তিনি আরও বলেন, সামনে আরও কয়েকটা কনসার্ট আয়োজন করার ইচ্ছে আছে। সম্প্রতি পেশাদার সংগীত জীবনের ৩০ বছর পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তার ক্যারিয়ারের এ মাইলফলক উদযাপন আয়োজন করেছিল কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’।


জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী। ১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ পায়। জীবনধারার অসংখ্য জনপ্রিয় গান এসেছে এই শিল্পীর কণ্ঠে। দুই বাংলাতেই আছে তার অসংখ্য ভক্ত।


খুঁজুন