রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় ঢাকায় ডায়রিয়ার ভয়াবহ পরিস্থিতি

ঢাকায় ডায়রিয়ার ভয়াবহ পরিস্থিতি

আইসিডিডিআর,বির হিসেবে এবছর রেকর্ড ভাঙছে ডায়রিয়ার রোগী। তাই দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি মানুষকে সচেতন হওয়ার পরামর্শ তাদের।

রাজধানীতে ডায়রিয়াপ্রবণ সব এলাকাতেই পানির সমস্যা প্রকট। ময়লা, পোকা ও দুর্গন্ধে ওয়াসার পানি মুখে নেয়াই দায়। ওয়াসার দূষিত পানিকেই পানিবাহিত রোগ ডায়রিয়ার সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যাত্রাবাড়ির গোবিন্দপুরের বাসিন্দা মায়ারানী জানান, চাপকলে আসা ওয়াসার শোধন করা পানি ব্যবহার করেন তারা। কিন্তু ওই পানি মুখে দেয়া দূরে থাক ধোঁয়া মোছার কাজেও অযোগ্য। এলাকার বেশিরভাগ বাসা-বাড়িতেই দুর্গন্ধযুক্ত পানিই মূল ভরসা। এভাবেই চলে আসছে দিনের পর দিন। স্থানীয়রা জানালেন, অভিযোগ দিলে ক্ষণিকের সমাধান পাওয়া যায়। তবে মাস পেরুতেই আবার পানির ভোগান্তি।

দূষিত পানির আরেক ভুক্তভোগী শিল্পী বেগমের ভোগান্তি হাসপাতাল পর্যন্ত পৌঁছেছে। পোকা, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারের পর তার দুই ছেলে হাসপাতালে। এমন আছেন অনেকেই। খোঁজ নিয়ে দেখা যায় ডায়রিয়াপ্রবণ এলাকাগুলোতে পানির সমস্যা প্রকট। বাসিন্দাদের অভিযোগ দূষিত পানি ব্যবহার করে অসুস্থ আশি ভাগ মানুষ। এমন পরিস্থিতিতে ফার্মেসিতেও ওষুধ এবং স্যালাইনের সংকট পড়ে গেছে।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আলমগীর জানালেন, বছরের এই সময়ের তাপমাত্রা ডায়রিয়ার জীবানু বিস্তারের জন্য উপযোগী। তাছাড়া দূষিত পানি ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার দাবারই রোগ ছড়ানোর মূল কারণ বলেও জানালেন তিনি।

খুঁজুন