রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ঢাকায় ফিরছে মানুষ

ঢাকায় ফিরছে মানুষ

ঈদের সরকারি ছুটির আজ শেষ দিন। এরই মধ্যে ঢাকায় ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে রাজধানীতে এখনো কর্মব্যস্ততা শুরু হয়নি। রাস্তায় গাড়ির সংখ্যা যেমন কম, তেমনি কম মানুষের চলাফেরাও।

সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহন ছিল হাতে গোনা। রিকশাও খুব একটা চোখে পড়েনি। বেশির ভাগ দোকানপাটই ছিল বন্ধ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ভিড় বাড়তে থাকে। সিনেমা হলগুলোতে লাইন ধরে টিকিট কাটতে দেখা গেছে অনেককে।

মোহাম্মদপুরের বাসিন্দা আসাদ। ঈদে স্বামী ও দুই সন্তানকে নিয়ে রংপুর গিয়েছিলেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা স্বামীর অফিস রোববার থেকে খুলবে। এ ছাড়া দুই সন্তানের স্কুলও কাল থেকেই খুলছে। তাই ঈদের এক দিন পরই ঢাকায় ফিরতে হয়েছে। তিনি বলেন, ‘কাল থেকেই আবার সবকিছু আগের মতোই চলবে। ছেলে-মেয়েদের স্কুল তো আর বাদ দেওয়া যাবে না

এদিকে রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে অনেকে। কমলাপুর রেলস্টেশনেও ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছে। তবে ঈদের পর রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কিছুটা বেশি দিতে হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। পরিবহনের সংখ্যাও কিছুটা কম বলে জানিয়েছেন তাঁরা।

মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় আজিমপুরের বটতলায় যেতে চেয়েছিলেন মো. আমিনুল হক। কিন্তু মিটারে যেতে চাননি কোনো চালক। শেষে কিছু টাকা বেশি দিয়েই অটোরিকশা ভাড়া নেন আমিনুল। তিনি বলেন, ‘ঈদের পর এই সময়ে ভাড়া একটু বেশিই দিতে হয়। এবারও আগের অবস্থাই আছে।

তবে ঢাকামুখী মানুষের ভিড় আগামীকাল ও পরশু দিন আরও বাড়বে বলে মনে করেন আমিনুল। তিনি বলেন, এ কারণেই ঈদের এক দিন পরই ঢাকায় চলে এসেছেন। এ সময় ঢাকার ভেতরে যানজট কম থাকে বলেই তাঁর এমন সিদ্ধান্ত নেওয়া।

খুঁজুন