বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
খেলাধুলা ঢাকায় আসছে ‍ফুটবল বিশ্বকাপের ট্রফি

ঢাকায় আসছে ‍ফুটবল বিশ্বকাপের ট্রফি

আগামী জানুয়ারিতে ঢাকায় আসবে ফুটবল বিশ্বকাপের ট্রফি। শুক্রবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

তিনি বলেন, ‘ইনশাল্লাহ জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি।’

পৃষ্ঠপোষক কোকাকোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে ফিফা। এবারও বিশ্বকাপ ট্রফি ট্যুরের পৃষ্ঠপোষক কোকাকোলা। ঢাকায় ট্রফি এলে এর সঙ্গে ছবি তুলতে পারবেন ভক্তরা। তবে কোথায় ট্রফি প্রদর্শন করা হবে তা ঠিক হয়নি।

ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে ট্রফি প্রদর্শন করানো হবে। ২০২২ বিশ্বকাপের আগেও জুনে ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। তখন ট্রফির সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফি।

আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে খেলা হবে।

খুঁজুন