বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ধামরাইয়ে দুই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামরাইয়ে দুই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার) :

ঢাকার ধামরাই উপজেলার জলসীন এলোকেশী উচ্চ বিদ্যালয় ও নওগাঁও আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) ধামরাই উপজেলার জলসীন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু এর সভাপতিত্বে ৯৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ’লীগের সভাপতি, ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন মোল্লা।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে একই দিনে অপরএক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নওগাঁও আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ’লীগের সভাপতি, ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ উদ্বোধক হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ খান লাল্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্ব-স্ব বিদ্যালয়ের সভাপতিগন।

খুঁজুন