রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ধানমন্ডি-৩২ ঘিরে নিরাপত্তা জোরদার

ধানমন্ডি-৩২ ঘিরে নিরাপত্তা জোরদার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার পর ৩২ নম্বর সড়কে ঢোকার মুখে ব্যারিকেড স্থাপন করেছেন পুলিশ সদস্যরা। ওই সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

১৩ নভেম্বর ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

জানা গেছে, সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে চলাচল স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর সড়কে অবস্থানরতদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখানে ব্যারিকেড স্থাপন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, শুধু ৩২ নম্বরে না, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সড়কে টহল-চেক পোস্ট বাড়ানো হয়েছে।

খুঁজুন