বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই একটি বিজ্ঞাপন ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। সেখানে দেখা যায়, বাসচালকের ভূমিকায় মহেন্দ্র সিংহ ধোনি। বাস চালাতে চালাতে ব্যস্ত রাস্তার মাঝে হঠাৎ তা থামিয়ে দেন তিনি। তারপরে যাত্রীদের বলেন, জানালা দিয়ে পাশের টেলিভিশনের দোকানের দিকে তাকাতে। সেখানে তখন দেখানো হচ্ছে আইপিএল। সবাই খেলা দেখতে বসে যান। এক ট্র্যাফিক পুলিশ এসে ধোনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আইপিএলের সুপার ওভার চলছে। সে কথা শুনে কিছু না বলে সেই পুলিশকর্মীও সেখান থেকে চলে যান।

এই বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’।

ধোনির এই বিজ্ঞাপন নিয়ে অভিযোগ করেছে ‘কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি’। তাদের অভিযোগ, এই ধরনের বিজ্ঞাপন রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে মানুষকে ভুল ধারণা দিতে পারে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, ধোনি ট্র্যাফিক আইন ভেঙেছেন। কিন্তু পুলিশকর্মী কিছু না বলেই সেখান থেকে চলে যান। এই বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবতে পারেন, ট্র্যাফিক আইন ভাঙা অপরাধ নয়।

অভিযোগ খতিয়ে দেখে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’ আইপিএল এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়ে জানায়, ২০ এপ্রিলের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে। বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা লিখিতভাবে জানিয়েছে, ধোনির বিজ্ঞাপনটি সরিয়ে নেবে তারা।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন