জাতীয় ডেস্ক: আর্তমানবতার সেবা ও সামাজিক কল্যাণের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ডি এ তায়েব ফাউন্ডেশনের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিত্রনায়ক ডি এ তায়েব। দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের আহ্বায়ক মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পূর্বাচল মেট্রো সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর এবং নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগসহ অনেকে। এ ছাড়া ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের উপদেষ্টা ও দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ডি এ তায়েব ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন এবং সমাজের পিছিয়ে থাকা মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবা শাহরিন সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার তাগিদ দেন। উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিরাও ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় মো. মনিরুজ্জামান অপূর্বকে আহ্বায়ক এবং জন সিদ্দিকীসহ অন্যদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। সবশেষে নবগঠিত কমিটির সকল সদস্য ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত
ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত
জাতীয় ডেস্ক: আর্তমানবতার সেবা ও সামাজিক কল্যাণের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ডি এ তায়েব ফাউন্ডেশনের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিত্রনায়ক ডি এ তায়েব। দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের আহ্বায়ক মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না।অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট
চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পূর্বাচল মেট্রো সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর এবং নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগসহ অনেকে। এ ছাড়া ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের উপদেষ্টা ও দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ডি এ তায়েব ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন এবং সমাজের পিছিয়ে থাকা মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবা শাহরিন সবাইকে
ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার তাগিদ দেন। উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিরাও ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানের একপর্যায়ে নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় মো. মনিরুজ্জামান অপূর্বকে আহ্বায়ক এবং জন সিদ্দিকীসহ অন্যদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। সবশেষে নবগঠিত কমিটির সকল সদস্য ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত