রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে খিলগাঁও থানায় ১৬ জন, মুগদা থানায় ১৬ জন, পল্টন থানায় ১১ জন, সবুজবাগ থানায় আট জন, মতিঝিল থানায় পাঁচ জন, শাহজাহানপুর থানায় চার জন এবং রামপুরা থানায় তিন জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা
ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা
রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে খিলগাঁও থানায় ১৬ জন, মুগদা থানায় ১৬ জন, পল্টন
থানায় ১১ জন, সবুজবাগ থানায় আট জন, মতিঝিল থানায় পাঁচ জন, শাহজাহানপুর থানায় চার জন এবং রামপুরা থানায় তিন জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত