কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়, গতকাল বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা।
বিজিবি আরও জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ মাদক ও চোরাচালানের মালামাল প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি। বিজিবি জানায়, গতকাল বুধবার দিবাগত বৃহস্পতিবার
রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের
আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা। বিজিবি আরও জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ মাদক ও চোরাচালানের মালামাল প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত