সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ও ১৪ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন- সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার; মো. রুস্তম আলী মোল্লা, সাবেক সংসদ-সদস্য; ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ-সদস্য; অ্যাড, হারুন আল রশীদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্য; মোশারফ হোসেন মিয়া, সাবেক সংসদ-সদস্য; সেলিমা আহমাদ, সাবেক সংসদ-সদস্য; শরফউদ্দিন খসরু, সাবেক সংসদ-সদস্য; নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ-সদস্য; গোলাম সরোয়ার হিরু, সাবেক সংসদ-সদস্য; বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য; মুহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ-সদস্য; মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী; আবু সাদত মোহাম্মদ আবু সাঈদ, সাবেক সংসদ সদস্য; মাওলানা আব্দুল আজিজ; ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান।
এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী; মুস্তফা মনোয়ার; বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডা. মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
এছাড়াও নেপালের আকষ্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে।
পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।
মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ও ১৪ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন। যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন- সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার; মো. রুস্তম আলী মোল্লা, সাবেক সংসদ-সদস্য; ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ-সদস্য; অ্যাড, হারুন আল রশীদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্য; মোশারফ হোসেন মিয়া, সাবেক সংসদ-সদস্য; সেলিমা আহমাদ,
সাবেক সংসদ-সদস্য; শরফউদ্দিন খসরু, সাবেক সংসদ-সদস্য; নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ-সদস্য; গোলাম সরোয়ার হিরু, সাবেক সংসদ-সদস্য; বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য; মুহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ-সদস্য; মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী; আবু সাদত মোহাম্মদ আবু সাঈদ, সাবেক সংসদ সদস্য; মাওলানা আব্দুল আজিজ; ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান। এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী; মুস্তফা মনোয়ার; বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডা. মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ
করে। এছাড়াও নেপালের আকষ্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়। মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত