সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, ৩০টি মামলা দায়ের নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা প্রাণঘাতী মার্কিন হামলার পর ‘প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি ৩৪ উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড হালনাগাদ করা হচ্ছে : মহাপরিচালক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি মিথ্যা বলে শনাক্ত : বাংলাফ্যাক্ট এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী
আইন আদালত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, ৩০টি মামলা দায়ের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, ৩০টি মামলা দায়ের

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি)। একই সময়ে ৩০ টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৪৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ৫০ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯ টি মোবাইলফোন, ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খুঁজুন