সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী পোল্ট্রি খাদ্যে রোজেলী ও কেনাফ পাতার সম্ভাবনা ও ব্যবহার রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১৫১৬ আমৃত্যু ভোগের অধিকার রেখে সম্পত্তি দানের বিধান আনছে সরকার চীনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ মডেল অনুসরণ করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ছয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি : সংসদীয় কমিটি বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে
জাতীয় মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী

মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমাদের সরকারের মূল লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে যা যা করা প্রয়োজন তাই করা হবে।

আজ রোববার সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ সরকারের দায়িত্ব আর মন্ত্রণালয় এ ব্যাপারে সতর্ক রয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্যের ব্যাপারে খুব সচেতন উল্লেখ করে তিনি বলেন, সরকার দূণীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এ মন্ত্রণালয়ে কেউ দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন