দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ভুয়া মন্তব্য প্রচারের ঘটনা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে একটি ভুয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে ‘সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি পেজ থেকে “আপনারা সংসদে বসে আমাকে অপমান করবেন আবার চাইবেন আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করি, এটা সম্ভব না। আমি এসবের ভেতরে নাই।”—শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই দাবিটি সঠিক নয় এবং সালাহউদ্দিন আহমদ এমন কোনো বক্তব্য দেননি। মূলত ‘এঁঢ়ঃড় ঞঠ’ নামের একটি স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মক পেজ থেকে এই ভুয়া মন্তব্যের উৎপত্তি ঘটে। ছড়িয়ে পড়া ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র বা সত্যতা পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ‘এঁঢ়ঃড় ঞঠ’ পেজে গত ২৯ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি কেবলই বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি ব্যাঙ্গাত্মক পেজ, যা কোনো গণমাধ্যম বা খবরের পোর্টাল নয়। ফলে সালাহউদ্দিন আহমদের নামে ছড়িয়ে পড়া আলোচিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি এবং বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধেও নানা গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র একটি ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা পরিচালনা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও অপতথ্য শনাক্ত করেছে বাংলাদেশের এই ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাফ্যাক্ট।
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ভুয়া মন্তব্য প্রচারের ঘটনা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট জানায়, আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে একটি ভুয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে ‘সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি পেজ থেকে “আপনারা সংসদে বসে আমাকে অপমান করবেন আবার চাইবেন আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করি, এটা সম্ভব না। আমি এসবের ভেতরে নাই।”—শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই দাবিটি সঠিক নয় এবং সালাহউদ্দিন আহমদ এমন কোনো বক্তব্য দেননি। মূলত ‘এঁঢ়ঃড় ঞঠ’ নামের একটি স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মক পেজ থেকে এই ভুয়া মন্তব্যের উৎপত্তি
ঘটে। ছড়িয়ে পড়া ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র বা সত্যতা পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ‘এঁঢ়ঃড় ঞঠ’ পেজে গত ২৯ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি কেবলই বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি ব্যাঙ্গাত্মক পেজ, যা কোনো গণমাধ্যম বা খবরের পোর্টাল নয়। ফলে সালাহউদ্দিন আহমদের নামে ছড়িয়ে পড়া আলোচিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন
সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি এবং বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধেও নানা গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র একটি ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা পরিচালনা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও অপতথ্য শনাক্ত করেছে বাংলাদেশের এই ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাফ্যাক্ট।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত