রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ নয় ৪ কোটি

দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ নয় ৪ কোটি

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের 'দিন: দ্য ডে' সিনেমার বাজেট বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি। সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে 'দিন দ্য ডে' সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

অনন্ত জলিল তার 'দিন: দ্য ডে' সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করে আসছিলেন। কিন্তু মোর্তজা অতাশ জমজমের প্রকাশ করা চুক্তিপত্রে দেখা গেছে, সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন।

মোর্তজা অতাশ জমজমের অভিযোগের ব্যাপারে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, সেই পরিচালক তো বাংলায় লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আর সিনেমা না বানাই। তাদের কথায় সরে যাই। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাব।

খুঁজুন