রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম সেলিম। 

আজ বুধবার দুুপুরে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রফিকুল ইসলাম হাসপাতালের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। 

সভায় যুগ্ম সচিব রফিকুল ইসলাম উত্তর অঞ্চলের মানুষের হৃদরোগ চিকিৎসায় প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

পরিদর্শনকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ কে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, জেলা ড্যাব-এর সদস্য সচিব ডা. জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও অধ্যাপক ডা. শেখ সাদেক আলী ও সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি প্রমুখ উপস্থিত ছিলেন। 

খুঁজুন